Web Analytics

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী মাটির নিচে পুঁতে আগুন দিয়ে ধ্বংসের অভিযোগ প্রকাশের এক মাস পরও দৃশ্যমান কোনো তদন্ত শুরু হয়নি। গঠন করা হয়নি তদন্ত কমিটি, নির্ধারণ করা হয়নি ধ্বংস হওয়া সামগ্রীর পরিমাণ বা সরকারের সম্ভাব্য আর্থিক ক্ষতি। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, নিয়ম মেনে ওষুধ ও চিকিৎসাসামগ্রী ধ্বংসের তথ্য তার কাছে আছে এবং এ বিষয়ে গোয়েন্দা বিভাগে প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের সময়, পদ্ধতি ও টাকার অঙ্ক জানতে চাইলে তিনি সেপ্টেম্বরের সম্ভাব্য একটি তারিখের কথা বলেন। সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, এ ঘটনায় কোনো লিখিত অনুমোদন নেওয়া হয়নি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিবেশগত প্রক্রিয়া অনুসরণের নথিও তার কাছে নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক অডিটের আগে গভীর রাতে হাসপাতালের বিপরীত পাশে আনুমানিক আট ফুট দীর্ঘ ও ছয় ফুট বিস্তৃত গর্তে সামগ্রী পুঁতে কেরোসিন ঢেলে ধ্বংস করা হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ তখন বলেছিল, এগুলো ছিল যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উপকরণ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।