Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়; এ কারণে সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুষ্টিচাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নতুন বাজার সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ রপ্তানি করতে সক্ষম হয়েছে এবং হালাল মাংস, দুগ্ধ ও পোলট্রি পণ্যের রপ্তানিতে সম্ভাবনা রয়েছে। দেশে দুই লাখের বেশি পোলট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হয়। তিনি আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেন। ২৮ নভেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহটি উদ্‌যাপিত হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।