Web Analytics

বাংলাদেশ সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা ও দায়মুক্তি প্রদান করা হয়েছে। রোববার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে নতুন কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা আইনত দায়ের করা যাবে না।

এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পূর্ণ আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, যাতে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া না যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।