Web Analytics

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানটি সম্ভবত চীনা তৈরি কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের মধ্যে এই ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন ইরানকে স্টিলথ যুদ্ধবিমান প্রযুক্তি ও দূরপাল্লার রাডার সিস্টেম সরবরাহ করে থাকতে পারে, যা ইরানের মার্কিন উন্নত যুদ্ধবিমান শনাক্ত করার সক্ষমতা বাড়িয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ৩৬ ঘণ্টার উদ্ধার অভিযান চালানো হয় এবং দুই ক্রুকেই শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়।

মার্কিন কর্মকর্তারা এখনও তদন্ত করছেন কীভাবে বিমানটি গুলি করে নামানো হয়েছিল। কয়েক দশকের মধ্যে এটি প্রথমবারের মতো শত্রুপক্ষের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা। পেন্টাগনের তথ্যমতে, পাইলটকে সাত ঘণ্টার মধ্যে উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা দুই দিন পর ইরানের জাগ্রোস পর্বতমালা থেকে উদ্ধার হন। চীন কখন ইরানকে এই সামরিক সহায়তা দিয়েছিল তা এখনও নিশ্চিত নয়।

প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত প্রশমনে চীনের সহায়তা চাইছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।