Web Analytics

চট্টগ্রামের পটিয়ায় শহিদুল ইসলাম রাফিজ (১৮) নামে এক ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করার সময় তিনি প্রায় ৯ ফুট উঁচু মই থেকে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজের কন্ট্রাক্টর মো. শহীদ জানান, রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে পড়ে যায় রাফিজ। পটিয়া হাসপাতালের চিকিৎসক ডা. রূপা বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রাফিজ খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের একমাত্র ছেলে। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে সে কাজ শুরু করেছিল, তবে পরিবার জানত না যে সে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছে।

খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আবদুল করিম জানান, রাফিজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল এবং তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।