Web Analytics

সহিংস বিক্ষোভের জেরে ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে এবং নতুন বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। প্যারিস ও লিওঁতে আগে থেকে থাকা ব্যবস্থা বাড়ানো হয়েছে, আর মার্সেইয়ের কেন্দ্রস্থলের কিছু এলাকায় প্রথমবার অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। প্যারিসে প্লাস দে লা রিপাবলিক ও লে আল এলাকার কিছু অংশে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্যারিসে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহাল করা হয়েছে। এর আওতায় এলিসি প্রাসাদ, জাতীয় পরিষদ, সিনেট, শঁজেলিজে, শাতলে এবং প্রধান রেলস্টেশনগুলোর আশপাশের এলাকা রয়েছে। লিওঁর কেন্দ্রস্থলে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে এবং জমায়েত নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টার বদলে বিকেল ৪টা থেকে কার্যকর হবে।

মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ মঙ্গলবার রাত থেকে কয়েক দিনের জন্য অপ্রাপ্তবয়স্কদের রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন। তুলুজে বৃহস্পতিবার রাত থেকে রোববার পর্যন্ত মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। বোর্দো ও নিসে পূর্বঘোষিত কারফিউ চলবে। নতুন বিক্ষোভের কর্মসূচির পর কর্তৃপক্ষের অনুরোধে মন্টপেলিয়ের-রেড স্টার ম্যাচ সোমবারে সরানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।