Web Analytics

সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন, তাঁর, তাঁর পরিবারের সদস্যদের এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে তিনি বলেন, এতে দৈনন্দিন ব্যয়, পেনশনের টাকা উত্তোলন এবং শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে তিনি চরম উদ্বিগ্ন।

রঞ্জন বলেন, ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি ব্যাংকে যাননি। গত ৮ নভেম্বর চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে তিনি জানতে পারেন, হিসাব থেকে টাকা তোলা যাচ্ছে না।

তাঁর ভাষ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠায় এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর হিসাবগুলো জব্দ করা হয়। হালনাগাদসহ ট্যাক্স ফাইল জমা থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপ নেওয়া হলো, সে প্রশ্ন তোলেন তিনি। নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।