Web Analytics

বাংলাদেশ সরকার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। বদলি-পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খান ঢাকার টিডিএস কমান্ড্যান্টের দায়িত্ব পেয়েছেন। এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পাঠানো হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দুই এসপি কর্মকর্তার আগের পদায়ন বাতিল করে তাঁদের পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে।

এই রদবদলে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। সিআইডি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রেও কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। মো. গিয়াস উদ্দিন আহমদ ও মোহাম্মদ জসিম উদ্দিনকে যথাক্রমে রংপুর ও রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।