Web Analytics

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ বা সিভিল জজ পদে ২৫০ জন উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা কমতে বা বাড়তে পারে। নিয়োগপ্রাপ্তদের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা বেতন এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান, আইন বিষয়ে স্নাতক, অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রয়োজন। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষার্থীও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

প্রাথমিক এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বরের হবে; পাস নম্বর ৫০ এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। এটি অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত পরীক্ষা ১,০০০ নম্বরের ও মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের; উভয়ের পাসের শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। সব পরীক্ষা ঢাকা মহানগরে হবে। অনলাইন আবেদন ৬ আগস্ট দুপুর ১২টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ফি ১,২০০ টাকা, যা ৭ সেপ্টেম্বরের মধ্যে টেলিটকে জমা দিতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।