Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে সহযোগিতা করার জন্য। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে শীর্ষ করপোরেট প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আমিনুল হক বিশ্বাস করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি করপোরেট হাউসগুলো একসঙ্গে কাজ করলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঢাকার প্রতি দুটি ওয়ার্ডের মাঝখানে নতুন মাঠ তৈরি করা হবে, যেখানে প্রবীণদের জন্য হাঁটার ওয়াকওয়ে থাকবে। গ্রামীণ মাঠ সংস্কার এবং ৬৪ জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ফুটসাল খেলার প্রসারে সরকারি সহায়তা এবং দেশীয় উৎপাদন ও রপ্তানির মাধ্যমে স্বাবলম্বী ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।