ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় সংসদের বৈঠক বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে অধিবেশনটি আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন গত ১৫ জুলাই শেষ হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারবে না।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট সংসদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন দু-এক দিনের মধ্যে এই বৈঠক আহ্বান করবে। সংসদের ওই বিশেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।