Web Analytics

নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়েছেন—সামাজিকমাধ্যমে ছড়ানো এমন দাবি নাকচ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পোস্টকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট এক্সে এ বিষয়ে “ফেক অ্যালার্ট” পোস্ট করেছে।

চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছিলেন, সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান এবং চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাঁকে চীনে নেওয়া হয়। তবে এ বিষয়ে চীনের কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি এবং দাবিটির সত্যতা নির্ণয় করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ব্রিকস সম্মেলন থেকে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা অসুস্থ হয়ে পড়েছেন বলে তাঁর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন এবং জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। এ সময়ে মন্ত্রিসভার সদস্যরা দেশের প্রতিনিধিত্ব করবেন। তবে তাঁর অসুস্থতা ভারত সফরকালে নাকি দেশে ফেরার পর শুরু হয়েছে, তা স্পষ্ট নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।