Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খানমরিচ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহেব আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী এই শ্রদ্ধা নিবেদন করেন।

খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন বলেন, এর আগেও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একইভাবে কর্মসূচি পালন করেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও সাহস পেয়েছেন। অপরদিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন জানান, তিনি বিষয়টি জানেন না।

ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমানও জানান, ঘটনাটি সম্পর্কে তার কোনো তথ্য নেই।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।