Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সংযোগ শক্তিশালী হলে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ ব্যাপকভাবে বাড়বে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। তিনি জানান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণ এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ উৎসাহ দিচ্ছেন; তাদের সহায়তায় সরকার ঋণ প্রদান কর্মসূচিও নিয়েছে।

এহছানুল হক মিলন বলেন, সফল উদ্যোক্তা হতে উদ্ভাবনী মেধা এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের চাহিদা বোঝার সক্ষমতা প্রয়োজন। এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফল নিয়ে তিনি বলেন, খাতায় শিক্ষার্থীরা যা লিখেছে তার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগিয়ে আনাকে তিনি সেশনজট কমিয়ে সময়মতো একাডেমিক জীবন শুরুর জন্য ইতিবাচক বলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।