Web Analytics

ইসরাইল দক্ষিণ লেবাননের ভেতরে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল গঠন এবং লিটানি নদী পর্যন্ত পুরো এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত প্রায় ৬ লাখ মানুষ এখনই ঘরে ফিরতে পারবেন না, উত্তর ইসরাইলের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ফেরার অনুমতি দেওয়া হবে না।

কাটজ আরও সতর্ক করেছেন যে সীমান্তসংলগ্ন লেবাননের সব বাড়িঘর ধ্বংস করে দেওয়া হবে। হিজবুল্লাহর হামলা থেকে সীমান্ত রক্ষা এবং ওই অঞ্চলে নিয়ন্ত্রণ জোরদার করতেই ইসরাইল এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

এদিকে লেবাননে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১,২৬৮ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।