Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে এবং এটি জনগণের প্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এই বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে, যাতে নির্ধারণ করা হবে কোনগুলো বহাল থাকবে এবং কোনগুলো বাতিল হবে। পর্যালোচনা শেষে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান সংসদে এই ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।