Web Analytics

পাঞ্জাবের কৃষকরা ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দিল্লিমুখী নতুন আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এ সময় দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলমান। কৃষকরা ইতোমধ্যে ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও দাবিসংবলিত ব্যানার লাগিয়ে প্রস্তুতি শুরু করেছেন এবং জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না।

তাদের অভিযোগ, মোদী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা ‘গোপন’ বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের জন্য ক্ষতিকর হবে। এতে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে ঢুকে দেশীয় কৃষকদের সংকটে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক এই মিছিলে যোগ দেবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে সিজেপির সহিংস বিক্ষোভের মধ্যে কৃষকদের এই নতুন আন্দোলন মোদী সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।