Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান শুক্রবার মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেন। তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ দেন এবং নিজে পানির মধ্যে হেঁটে ড্রেন ও নালা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে তিনি মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচা বাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। সেখানে অপরিষ্কার পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং দোকানদার, কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।