Web Analytics

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক হামলাকে ভুল সিদ্ধান্ত হিসেবে মনে করছেন। ওয়াশিংটন পোস্টের প্রকাশিত জরিপ অনুযায়ী, ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন ইরানে সামরিক অভিযান শুরু করা ভুল ছিল, আর ৩৬ শতাংশ মনে করেন এটি সঠিক পদক্ষেপ ছিল। জরিপে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে শুরু করা এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়েও পড়েছে।

মূল্যবৃদ্ধির কারণে মানুষের আচরণেও পরিবর্তন এসেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। প্রায় ৪৪ শতাংশ মানুষ গাড়ি চালানো কমিয়েছেন, আর ৪২ শতাংশ দৈনন্দিন খরচ কমিয়েছেন। কম আয়ের (বার্ষিক ৫০ হাজার ডলারের কম) মানুষের মধ্যে এই হার যথাক্রমে ৫৬ শতাংশ ও ৫৯ শতাংশ। জরিপে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে, কারণ অনেক ভোটার মনে করছেন ইরান হামলা তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানে হামলার সিদ্ধান্ত ট্রাম্পের পূর্বের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।