ইরান পুনরায় জানিয়েছে যে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না এবং এই জলপথকে আন্তর্জাতিক সমুদ্রসীমা হিসেবে স্বীকৃতি দেয় না। ইরানের মতে, প্রণালিটি কেবল ইরান ও ওমানের আঞ্চলিক সমুদ্রসীমার অন্তর্ভুক্ত এবং তাই এই কৌশলগত পথটি শুধুমাত্র এই দুই দেশের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। তেহরান স্পষ্ট করেছে যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে ইতোমধ্যে দুই দফা কারিগরি আলোচনা সম্পন্ন হয়েছে। তবে ওমান এখনো হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে, কিন্তু ইরান তার অবস্থানে অনড় রয়েছে যে এটি কোনো আন্তর্জাতিক সমুদ্রপথ নয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এমনকি কোনো শান্তিচুক্তি বা সমঝোতা হলেও প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
এই ইস্যুটি বর্তমানে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনার প্রধান উৎসে পরিণত হয়েছে, যা প্রণালির কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।