Web Analytics

দুই বছর পর বাংলাদেশে নতুন করে জোরপূর্বক গুমের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি ৩০ বছর বয়সি মিরাজ শেখের নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, মিরাজকে সর্বশেষ কোস্ট গার্ডের হেফাজতে দেখা গিয়েছিল। এইচআরডব্লিউ সরকারকে গুম প্রতিরোধে বাতিল হওয়া সংস্কারমূলক পদক্ষেপ পুনর্বহাল এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার সরকারের সময় গুম ব্যাপক মানবাধিকার সংকটে পরিণত হয়েছিল। ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা দিলেও বর্তমান বিএনপি সরকার সেই অধ্যাদেশ নবায়ন না করায় তা কার্যকারিতা হারিয়েছে। নতুন প্রস্তাবিত আইনে কমিশনের ক্ষমতা সীমিত করে তদন্তের দায়িত্ব পুলিশের হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।

এইচআরডব্লিউ সতর্ক করেছে, স্বাধীন তদন্ত ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া গুমের ঘটনা পুনরায় ঘটতে পারে। সংস্থাটি কমিশনের স্বাধীনতা ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে প্রস্তাবিত আইন সংশোধনের আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।