Web Analytics

ঘরোয়া ক্রিকেটের নতুন ডি থ্রি টুর্নামেন্টের নিলাম রোববার অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দল নিলাম থেকে ২২ জন করে খেলোয়াড় বেছে নিয়েছে এবং প্রতিটি দল আগে থেকেই একজন আইকন খেলোয়াড় পেয়েছিল। ফলে তিন ফরম্যাটের তিনটি টুর্নামেন্টের জন্য প্রতিটি দলের ২৩ সদস্যের স্কোয়াড গঠিত হয়েছে। আগামী তিন বছর একই স্কোয়াড বহাল থাকবে।

ফরচুন গ্রুপে আছেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ওয়ালটনের দলে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস ও তাসকিন আহমেদ রয়েছেন। এইস ব্লু স্টারে আছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সেভেন রিংস সিমেন্টের দলে মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ আছেন। একমি গ্রুপে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও পারভেজ হোসেন ইমন। সিটিজেনস ব্যাংকের স্কোয়াডে আছেন নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।