Web Analytics

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে। মঙ্গলবার (১০ মার্চ) থেকে এই সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু হবে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সাশ্রয়ী ভাড়ায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিআরটিসি জনগণকে এই ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে উৎসবের সময় যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।