Web Analytics

বাংলাদেশে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ২,১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৫৬ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন এবং বরিশালে ২২৭ জন রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,৭৫৫ জন।

চলতি মাসের প্রথম ২৭ দিনে ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩৭,৮৪৮ জন। এ বছর এখন পর্যন্ত মোট মৃত্যু ২২৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৩,৬৯৪ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তদের ৬২.৪ শতাংশ পুরুষ ও ৩৭.৬ শতাংশ নারী। এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।