Web Analytics

বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ভোগান্তিতে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য জেনারেটর, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ১২ জুলাই দিনভর ক্ষতিগ্রস্ত হল এলাকা পরিদর্শন শেষে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় পানি নিষ্কাশনের কাজ চলছে এবং দুইটি জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতাকে উন্নয়ন প্রকল্প স্থবিরতার কারণ হিসেবে উল্লেখ করেন।

ডাকসু জানায়, জরুরি উদ্যোগ হিসেবে জলাবদ্ধ এলাকায় শিক্ষার্থীদের চলাচলের জন্য চারটি ভ্যান ও অতিরিক্ত বাস ট্রিপ চালু করা হয়েছে। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে বিনামূল্যে ভ্যান চলাচল করছে। ওয়াসার সহযোগিতায় দুই গাড়ি সুপেয় পানি সরবরাহ ও মোমবাতি বিতরণ করা হয়েছে। জলাবদ্ধতার কারণে পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসনের কাছে জানানো হয়।

পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, জানায় পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।