Web Analytics

সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি-দাওয়া নিয়ে শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যাওয়ার কথা আন্দোলনকারীদের। বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের বদলে নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি জানিয়েছিল সিজেপি; সেই বিবেচনায় কনস্টিটিউশন ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। সিজেপির তিন দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যাকারীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার। দলের মুখপাত্ররা বলেছেন, তাদের প্রতিবাদ চলবে এবং দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে। শুক্রবার যন্তর মন্তর এলাকায় আবার ভিড় বাড়ছে; নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।