Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিবিদেরা নথিবিহীন অভিবাসীদের নির্বাসন কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন আইন অনুযায়ী পুলিশ বিচারিক আদেশ ছাড়াই সন্দেহভাজন অভিবাসীদের বাড়ি, কর্মক্ষেত্র, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে পারবে। বহিষ্কারাদেশ অমান্যকারীদের আটককাল ১৮ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে, যা ৩০ মাস পর্যন্ত বাড়ানো যাবে। নির্বাসন আদেশ না মানলে তাদের সুবিধা বা ভাতা বন্ধ হতে পারে। এছাড়া অফশোর রিটার্ন হাব স্থাপনের সুযোগ থাকবে, যেখানে ইউরোপের বাইরে আটক কেন্দ্রে নথিবিহীন ব্যক্তিদের রাখা হবে। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিতদের জন্য আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ইইউ কর্মকর্তারা এই আইনকে অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এবং আশা করছেন এটি আশ্রয়প্রত্যাখ্যাত ও ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের নির্বাসন বাড়াবে।

তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই পদক্ষেপগুলো অভিবাসীদের মধ্যে ভয়, বর্ণবাদ ও বৈষম্য বাড়াবে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।