Web Analytics

প্রায় এক সপ্তাহ পার হলেও বঙ্গোপসাগরে দস্যুদের হাতে অপহৃত ২০ জেলে এখনো মুক্তি পাননি। দস্যুরা মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি জেলের জন্য সাড়ে তিন লাখ টাকা, মোট ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বনবিভাগ জানিয়েছে, মুক্তিপণের পরিমাণ নিয়ে মহাজন ও দস্যুদের মধ্যে দর কষাকষি চলছে। দস্যুরা কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি, তবে দ্রুত টাকা না দিলে জেলেদের জীবনের জন্য ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে আলোরকোল ও নারকেলবাড়িয়া শুঁটকি পল্লীর জেলেরা মাছ ধরার সময় জাহাঙ্গীর ও সুমন বাহিনীর হাতে অপহৃত হন। এ ঘটনার পর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলেরা নিরাপত্তার কারণে মাছ ধরা বন্ধ করে দেয়, ফলে দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্রে মাছের সংকট দেখা দেয় এবং ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েন।

২১ ফেব্রুয়ারি থেকে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে আবার সাগরে যাওয়া শুরু করেছে। বনবিভাগ জেলেদের চরের কাছাকাছি থেকে মাছ ধরতে এবং দিনে ফিরে আসতে নির্দেশ দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।