Web Analytics

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক খাতে দুর্নীতি, ঘুস, অর্থপাচার ও জালিয়াতি প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, সব ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালককে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে এবং তা অফিসকক্ষে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। বিএফআইইউ এ জন্য একটি নির্দিষ্ট ফরমেটও নির্ধারণ করেছে।

বিএফআইইউ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে করপোরেট গভর্ন্যান্স, ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণে দুর্বলতা দেখা গেছে এবং ব্যাপক ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে নৈতিক মানদণ্ড, জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানিলন্ডারিং প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে নতুন বা পুনঃনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, পরিচালক ও এমডিদেরও একইভাবে অঙ্গীকার ও ঘোষণা দিতে হবে। এছাড়া ব্যাংকিং সেবা নিতে গিয়ে কোনো গ্রাহক ঘুস বা দুর্নীতির শিকার হলে তিনি সরাসরি বিএফআইইউতে অভিযোগ জানাতে পারবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।