Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনকে মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ নির্দেশের পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শুক্রবার নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে। এবারের মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা, যুক্তরাষ্ট্রের সেনা এবং তাদের ১১ মিত্র দেশের সদস্যরা অংশ নিচ্ছিলেন। ট্রাম্প মহড়াটিকে উত্তর কোরিয়ার প্রতি অনুপযুক্ত ও শত্রুতামূলক এবং যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল বলে মন্তব্য করেছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এটিকে দুই দেশের পারস্পরিক সমঝোতার ফল বলেছেন। তবে তিনি স্বীকার করেছেন, মহড়া কমানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আগে থেকে জানতেন না। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ গবেষক জো বি-ইউন বলেছেন, একতরফা ও আকস্মিক এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর দক্ষিণ কোরিয়ার আস্থায় চাপ সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় মোতায়েন প্রায় ২৭ হাজার মার্কিন সেনার সংখ্যা কমাতে পারে বা সিউলের সঙ্গে পরামর্শ ছাড়াই উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আনতে পারে—এমন আশঙ্কা দেখা দিয়েছে। মহড়া শুরুর কয়েক দিন আগে উত্তর কোরিয়া জাপানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং বৃহস্পতিবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। মহড়া কমানোর সিদ্ধান্তকে গুরুত্ব দেয়নি পিয়ংইয়ং।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।