Web Analytics

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঈদের ছুটিতে দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত অস্বাভাবিক ও উদ্বেগজনক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ১৬ মার্চ শিক্ষামন্ত্রীর হঠাৎ ঘোষণায় এই পরিবর্তন উচ্চশিক্ষার ইতিহাসে নজিরবিহীন এবং এটি বিশ্ববিদ্যালয়গুলোর মর্যাদা ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দিলে জনগণের আস্থা নষ্ট হয় এবং উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি সন্দেহ তৈরি হয়। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের কী অপরাধে অপসারণ করা হলো এবং দাবি করেন, নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত। তিনি সরকারের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানান।

গোলাম পরওয়ার সতর্ক করেন, একতরফা ও দলীয় বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।