Web Analytics

মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও অবমুক্ত পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার সময় হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে আহরিত মাছ অবতরণ করা যাবে। ২ মে থেকে নতুন করে মাছের পোনা অবমুক্ত করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ ও বিএফডিসির যৌথ টহল, অস্থায়ী চেকপোস্ট এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি ও খাগড়াছড়ির ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে দুই মাসে ৪০ কেজি করে চাল ও পরিবহন খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।