Web Analytics

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় মানা না হলে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে তাদের ৩১ দফা ভুলে গেছে এবং ফ্যাসিবাদের পথে হাঁটছে।

শফিকুর রহমান বলেন, বিএনপি ৫১ শতাংশ মানুষের রায় মেনে নেয়, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানে না—এটা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, সংসদের প্রথম দিন থেকেই জামায়াত দাবি তুলেছে, কিন্তু অন্যরা শপথ নেননি এবং জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তার মতে, প্রয়োজনীয় আইন সংশোধন ও অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা থাকবে না, বরং খাতা ও কলমের পরিবেশ থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।