Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম রোববার দুপুরে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করেন।

মাহবুবা হাকিম এক হাদীস উল্লেখ করে বলেন, এমন একটি রাষ্ট্র গড়তে হবে যেখানে নারীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন, কোনো অপরাধী বা সন্ত্রাসীকে নয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা। সাক্ষাৎ শেষে মুরশিদ সিদ্দিকী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা উৎসাহিত হয়, তাই দ্রুত বিচার ও কার্যকর শাস্তির মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।