রাজশাহীতে শতাধিক নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।
বিএনপি, গণঅধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজী সালাহউদ্দিন তানভীর, এস এম সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন ও সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তারা বলেন, তরুণ ও সচেতন নাগরিকদের মধ্যে নতুন রাজনৈতিক ধারার প্রতি আগ্রহ বাড়ছে। জনগণের অধিকার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপি কাজ করছে বলে তারা উল্লেখ করেন। নেতারা নবযোগদানকারীদের ঐক্যবদ্ধভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।