Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা শুক্রবারের আগেই শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, পাকিস্তানে আলোচনার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের দুটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যা উচ্চ নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবারের আগে নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। নতুন প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তান আবারও আলোচনার স্থান হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।