Web Analytics

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো মূলত গ্রামীণ যোগাযোগ, নদীভাঙন প্রতিরোধ, খাল ও নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণকেন্দ্রিক। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পের ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ এবং বিভিন্ন অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন, জামালপুর ও বরিশালে ভাঙন প্রতিরোধ, গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা অন্তর্ভুক্ত।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়ন, ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র এবং ঢাকায় বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন-সংক্রান্ত অবকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে। সড়ক খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীত করা হবে। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কও সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার পরিকল্পনা অনুমোদন পেয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।