টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া মা ও নবজাতকের লাশ উদ্ধার হওয়ার সাত দিন পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ২০ এপ্রিল রাতে জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের নদীর পাড়ের গর্ত থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পরদিন ২১ এপ্রিল ময়নাতদন্ত শেষে মির্জাপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
মির্জাপুর থানার পুলিশ জানিয়েছে, পরিচয় না পাওয়ায় মা ও নবজাতক ছেলেকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) আদনান মুস্তাফিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীটি খুন হয়েছেন, তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না। লাশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দেশের সব থানায় মৃতদের ছবি পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।