Web Analytics

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটককৃতরা হলেন পারগোপালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহিন (২২), একই গ্রামের আবু বাক্কারের ছেলে সোহাগ (২৭) এবং কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)। এলাকাবাসীর দাবি, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন, তখন টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা বর্তমানে বিএসএফের হেফাজতে সুস্থ আছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।