Web Analytics

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে রাজধানীর মেট্রোরেল নতুন সময়সূচিতে চলবে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সময়সূচি কার্যকর হবে। ইফতারের সময় যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।

নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে। বিভিন্ন সময়ে ট্রেনের ব্যবধান ৫.৫ থেকে ২০ মিনিটের মধ্যে থাকবে। যাত্রীদের ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে বলা হয়েছে এবং ট্রেন বা স্টেশনে অন্য কোনো খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।