ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে বগুড়ার সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পর লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার পর সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে।
আদমদীঘি থানার ওসি জানান, দুর্ঘটনাস্থল আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায়। হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, বিস্তারিত পরে জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।