Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বন্দর আব্বাসে অবস্থিত একটি সামরিক স্থাপনা। রয়টার্সকে দেওয়া এক মার্কিন সামরিক কর্মকর্তার তথ্যমতে, এই অভিযানে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলাটি একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে চালানো হয়, যেখানে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলো ছিল পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া। হরমুজ প্রণালি এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই অভিযান পরিচালিত হয়। চলমান যুদ্ধবিরতি আলোচনা ও আঞ্চলিক অস্থিরতার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল, যা ইরান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।