Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের স্বাগত বক্তব্য দেন এবং সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুব ও ক্রীড়া বিভাগের এই বড় আয়োজন সফল করতে সংগঠনটি আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।