Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া করেছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ঘটনাটি রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ মির্জা আব্বাস বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।