Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংসদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা একাধিক স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্ব পালন করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১২টা থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা ক্ষতিকারক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন চলাকালে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট সড়কে যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর করা হয়। ইন্দিরা রোড থেকে বেগম রোকেয়া সরণিগামী যানবাহনকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।