Web Analytics

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ভারত-সমর্থিত বলে বর্ণিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর।

পরিদর্শনকালে মুনিরকে ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত ব্যবস্থাপনা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোতায়েন সেনা ইউনিটগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এলাকার নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে তাকে ব্রিফিং দেওয়া হয়।

সেনাপ্রধান সেনা কর্মকর্তা ও সদস্যদের উচ্চ মনোবল এবং পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন। আইএসপিআর জানায়, মুনির জোর দিয়ে বলেছেন, পাকিস্তান যেসব সংগঠনকে ভারত-সমর্থিত হিসেবে চিহ্নিত করেছে, তাদের যেখানেই পাওয়া যাবে কঠোরভাবে দমন করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।