Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (২ মে) চিফ রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বলে জানিয়েছেন এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তিনি ফেসবুক পোস্টে জানান, দাপ্তরিক কার্যক্রম শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এনসিপি পক্ষ থেকে ব্রিফ করা হবে।

এর আগে ২২ এপ্রিল বিকেল ৪টার পর ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ায় কমিশন তা বাতিল করেছিল। পরে ২৭ এপ্রিল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

হাইকোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে নুসরাত তাবাসসুম এখন এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।