Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে সামরিক অভিযান চালানো ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো বিকল্প ছিল না।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের প্রসঙ্গে ট্রাম্প স্বীকার করেন যে ইরান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ে ভূমিকা রেখেছে। তাঁর মতে, যুদ্ধের কারণে স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে। তিনি বলেন, এ কারণেই ভ্যান্সের মূল্যায়ন অনেকাংশে সত্য।

রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব স্বীকার করলেও ট্রাম্প সামরিক অভিযান শুরু এবং তা চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তাঁকে একই সিদ্ধান্ত নিতে হতো, কারণ দীর্ঘমেয়াদে এটিই একমাত্র সমাধান। ট্রাম্পের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না এবং যুক্তরাষ্ট্র ইরান বিষয়ে তার কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।