Web Analytics

রাজশাহীতে চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী রাকিবুলকে চুরির সন্দেহে আটক করে একটি স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। পরে রাত সাড়ে আটটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিমকে গ্রেপ্তার করা হয়। ওসি আবুল কালাম আজাদ জানান, আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।