Web Analytics

হরমুজ প্রণালি আগামী তিন সপ্তাহের মধ্যে পুনরায় চালু না হলে ইউরোপে মারাত্মক জেট জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় বিমানবন্দরগুলোর সংগঠন এসিআই ইউরোপ। ইউরোপীয় কমিশনের জ্বালানি ও পর্যটন বিষয়ক কমিশনারদের কাছে পাঠানো এক চিঠিতে সংস্থাটি জানায়, সদস্যদের মধ্যে জেট জ্বালানির প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংস্থার মহাপরিচালক বলেন, জ্বালানির ঘাটতি বিমানবন্দর পরিচালনা ও আকাশপথে যোগাযোগকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে, যা ইউরোপের অর্থনীতি ও জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির মাধ্যমে ইউরোপের প্রায় ৫০ শতাংশ জেট জ্বালানি আমদানি হয়। সংস্থাটি সতর্ক করেছে, আগামী তিন সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে ইউরোপীয় ইউনিয়নে কাঠামোগত জ্বালানি সংকট অনিবার্য হবে। সম্ভাব্য সংকটের আশঙ্কায় ইতোমধ্যে কয়েকটি এয়ারলাইন ফ্লাইট কমিয়েছে এবং যাত্রী ভাড়া বাড়িয়েছে।

গত সপ্তাহে ইউরোপে জেট জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে প্রতি টন ১,৮৩৮ ডলার হয়েছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল ৮৩১ ডলার।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।